কেন যোগী আদিত্যনাথের শপথ অনুষ্ঠানে যোগ দেননি উমা ভারতী?



মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতী লখনউ এসেছিলেন কিন্তু ২৫ মার্চ শুক্রবার যোগী আদিত্যনাথের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তিনি একটি ট্যুইট করে বলেন “আমি যোগীজির মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে লখনউ এসেছি। এখানে স্থানীয় পুলিশ ও প্রশাসনের সামান্য ভুলের কারণে এবং যানজটের কারণে শপথ গ্রহণের স্থানে পৌঁছাতে পারিনি। আমি যোগী জি সরকারের সাফল্য কামনা করি।"

লখনউতে এক সভায় সর্বসম্মতিক্রমে উত্তরপ্রদেশ বিজেপি বিধানসভা দলের নেতা হিসাবে নির্বাচিত যোগী আদিত্যনাথ শুক্রবার দ্বিতীয় মেয়াদের জন্য ইউপি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কেশব মৌর্য এবং ব্রজেশ পাঠক তাঁর ডেপুটি হিসাবে শপথ নেন।

লখনউয়ের একনা স্টেডিয়ামে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে দুই উপ-মুখ্যমন্ত্রী ছাড়াও ১৬ জন মন্ত্রিপরিষদ মন্ত্রীও শপথ নেন। এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খাট্টার এবং হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর সহ অন্যান্য সিনিয়র নেতারা।


Comments