আসামের মাটিতে পৌঁছে মহান বীর কারবি আংলং প্রণাম জানালেন প্রধানমন্ত্রী মোদী



আসাম সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাতটি নতুন ক্যান্সার হাসপাতাল উদ্বোধন করেছেন।    পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই সফরের জন্য রাজ্য সরকার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করেছে। 


তিনি বলেন,  "এই মাটির মহান সন্তান লাচিত বর্ফুকনের ৪০০তম জন্মবার্ষিকী উদযাপন করছি।  তাঁর জীবন দেশপ্রেম ও জাতীয় শক্তির অনুপ্রেরণা।"কারবি আংলং থেকে দেশের এই মহান বীরকে প্রণাম জানান তিনি।


  মুখ্যমন্ত্রী দুবার ডিব্রুগড় এবং কার্বি আংলং জেলা পরিদর্শন করেছেন প্রস্তুতির পর্যালোচনা করতে।  উভয় জেলার স্কুল, কলেজ এবং রাজ্য সরকারী অফিসগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। 


বৃহস্পতিবার সকাল ১১টায় নাগাল্যান্ডের ডিমাপুর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।  এখান থেকে তিনি হেলিকপ্টারে আসামের কার্বি আংলং জেলার উদ্দেশ্যে রওনা হবেন।



Comments