লাউডস্পিকার নিয়ে, প্রধানমন্ত্রী মোদীর কাছে আবেদন শিবসেনা নেতা সঞ্জয় রাউতের

 


 শিবসেনা নেতা সঞ্জয় রাউত বুধবার প্রধানমন্ত্রীর কাছে লাউডস্পিকার ব্যবহারের বিষয়ে একটি জাতীয় নীতি তৈরি করার এবং প্রথমে গুজরাট-দিল্লিতে এটি প্রয়োগ করার আবেদন জানিয়েছেন। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে প্রথমে এটি প্রয়োগ করার দাবী জানান।


 এমএনএস প্রধান রাজ ঠাকরে এই মাসের শুরুতে মহারাষ্ট্রের মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণের দাবী করেছিলেন।  এরপর থেকে লাউডস্পিকার ব্যবহারের বিষয়টি সরগরম হয়ে ওঠে।


 রাউত মুম্বাইতে সাংবাদিকদের বলেন,  শিবসেনাও স্বাভাবিকভাবেই এই নীতি অনুসরণ করবে কারণ এটি দেশের আইন মেনে চলতে বাধ্য।


 রাউত আরও বলেছিলেন, কেন্দ্রীয় সরকার গোহত্যা নিষেধাজ্ঞার বিষয়ে একটি জাতীয় নীতি তৈরি করেছিল, তবে উত্তর-পূর্ব রাজ্যগুলি এবং গোয়াকে ছাড় দেওয়া হয়েছিল কারণ এই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা গোহত্যা নিষিদ্ধের বিরোধিতা জানায়।  


 উল্লেখযোগ্যভাবে, এমএনএস প্রধান রাজ ঠাকরে রাজ্যের মহা বিকাশ আঘাদি সরকারের কাছে ৩ মে এর মধ্যে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর দাবি করেছিলেন। 


রাজ ঠাকরে বলেছেন যে অন্যান্য সম্প্রদায়ের সদস্যদের না চাইলেও উচ্চস্বরে আজান শুনতে হয়।  ৩ মে এর পর তিনি মসজিদে আজানের প্রতিবাদে উচ্চকণ্ঠে হনুমান চালিসা বাজানোর হুমকি দেন।



Comments