শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ কমিউনিস্ট নেতা শিবাজি পট্টনায়ক



২৩শে মে সোমবার প্রবীণ সিপিআই (এম) নেতা এবং প্রাক্তন সংসদ সদস্য শিবাজি পট্টনায়েক তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯২। তার মৃত্যু যেন স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী কমিউনিস্ট নেতাদের প্রজন্মের অবসান।

সিপিআই (এম) রাজ্য সম্পাদক আলি কিশোর পট্টনায়েক বলেন যে তাকে রবিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পট্টনায়েক ১৯৪৭ সালে অবিভক্ত কমিউনিটি পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই) তে যোগ দেন এবং ১৯৬১ সালে ওড়িশায় সিপিআই(এম) গঠনের স্থপতি ছিলেন।

তিনি 1977, 1989 এবং 1991 সালে তিনবার ভুবনেশ্বর লোকসভা আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনটি নির্বাচনেই সিপিএম বিজু পট্টনায়কের নেতৃত্বাধীন জনতা পার্টির সঙ্গে আসন সমন্বয় করেছিল। সংসদ সদস্য হিসাবে তিনি সর্বদা তার ভোটারদের কাছে চিঠি লিখে বা তাদের সাথে দেখা করার মাধ্যমে যোগাযোগ রাখতে বিশ্বাস করতেন।

ছাত্রাবস্থা থেকেই রাজনীতিতে ছিলেন পট্টনায়ক। তিনি ছাত্র রাজনীতিতে অংশ নিয়েছিলেন এবং রাজ্যে সিপিএমের ভিত্তি প্রসারিত করার চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি 1972 থেকে 1991 সাল পর্যন্ত সিপিএমের রাজ্য কমিটির সেক্রেটারি ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন।

মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন "গরীব ও দরিদ্র মানুষের কল্যাণে রাজনৈতিক ও সামাজিক কর্মী হিসাবে তাঁর (শিবাজী পট্টনায়কের) আজীবন সংগ্রাম চিরকাল স্মরণ করা হবে।" বিজেপির জাতীয় সহ-সভাপতি বৈজয়ন্ত পান্ডা এবং সিনিয়র সিপিএম নেতা জনার্দন পতিও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।


Comments