আরএস নির্বাচনে কর্ণাটক থেকে নির্মলা সীতারামন, মহারাষ্ট্রে পীযূষ গোয়াল বিজেপির প্রার্থী



২৯ মে রবিবার বিজেপি রাজ্যসভা নির্বাচনের জন্য ১৬ জন প্রার্থী ঘোষণা করেন। এই প্রার্থী তালিকায় মহারাষ্ট্র এবং কর্ণাটক থেকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল এবং নির্মলা সীতারমনকে প্রার্থী করেছে। ১৬ জন প্রার্থীর মধ্যে ৬ জন উত্তরপ্রদেশের। দলটি রাজ্য থেকে দুই মহিলা - দর্শনা সিং এবং সঙ্গীতা যাদবকে প্রার্থী করেন।

বিজেপি কর্ণাটক, মহারাষ্ট্র ও বিহার থেকে দুটি করে এবং মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখন্ড ও হরিয়ানা থেকে একজন করে প্রার্থীর নাম ঘোষণা করেন। বিজেপির সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতমের নাম, যিনি হরিয়ানার রাজ্যসভার সদস্য ছিলেন তিনি প্রার্থীর প্রথম তালিকা থেকে নেই। দলটি হরিয়ানা থেকে প্রাক্তন বিধায়ক কৃষাণ লাল পানওয়ারকে টিকিট দিয়েছে।

কবিতা পতিদার মধ্যপ্রদেশ থেকে, ঘনশ্যাম তিওয়ারি রাজস্থান থেকে এবং কল্পনা সাইনি উত্তরাখণ্ড থেকে দলের মনোনীত প্রার্থী হবেন। বিহার থেকে দল সতীশ চন্দ্র দুবে ও শম্ভু শরণ প্যাটেলকে প্রার্থী করেছে। বিজেপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিল সুখদেবরাও বন্ডেকে মহারাষ্ট্র থেকে এবং জগেশকে কর্ণাটক থেকে মনোনীত করা হয়েছে।


Comments