দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে পেশ করা হবে। সোমবার সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দল। তার বিরুদ্ধে দুর্নীতি ও হাওয়ালা নেটওয়ার্ক মামলার তদন্ত চলছিল। এই মামলাটি ২০১৭ সালের, যখন সিবিআই সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছিল।
সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এই মামলার ভিত্তিতে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করেছে। তদন্তের সময়, ইডি জানতে পেরেছিল যে কলকাতার একটি শেল কোম্পানির মাধ্যমে সত্যেন্দ্র জৈন এবং তার সহযোগীদের কোম্পানিতে ৪ কোটি ৮১ লক্ষ টাকা আসে।
প্রায় ১৬ দিন আগে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি এই মামলায় কিছু প্রমাণ পেয়েছে। এরপর সত্যেন্দ্র জৈনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেননি। বিশেষ করে তার কোম্পানিতে ৪ কোটি ৮১ লাখ টাকা কোথা থেকে এসেছে তার জবাব দিতে পারেননি তিনি। এর পর সোমবার সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
দিল্লীর ডেপুটি সিএম মণীশ সিসোদিয়ার অভিযোগ, হিমাচল প্রদেশের নির্বাচন নিয়ে বিজেপি ভীত। ৮ বছর ধরে সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে একটি ভুয়ো মামলা চলছে। এখনও অবধি, ইডি দল তাঁকে একাধিকবার তলব করেছে।
ইডিতাকে ডাকা বন্ধ করে দেয় কারণ তাদের কাছে তার বিরুদ্ধে কোনও প্রমান ছিল না। এখন, সত্যেন্দ্র জৈন হিমাচল প্রদেশের নির্বাচনী ইনচার্জ হওয়ায় তাকে আবার হেনস্থা করা হচ্ছে।

Comments
Post a Comment