বিধায়কদের কার্যকলাপে অসন্তুষ্ট হয়ে উদ্ধব ঠাকরে। সেকারণে ডেপুটি স্পিকারের কাছে চিঠি দেওয়া হয় ১৬ জন বিধায়কদের ওপর ব্যবস্থা নিতে। তার জেরে ডেপুটি স্পিকার আজ শিবসেনার ১৬ জন অভিযুক্ত বিধায়কদের নোটিশ পাঠাতে পারেন। কিন্তু বলা হচ্ছে যে ২২ জুন মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে অভিযুক্ত একনাথ শিন্ডের দল।
২২ জুন, একনাথ শিন্ডে গোষ্ঠীর ১৪ জন বিধায়কের স্বাক্ষরিত একটি চিঠি বিধানসভার ডেপুটি স্পিকারের কাছে পাঠানো হয়। শুক্রবার, দুই স্বতন্ত্র বিধায়ক মহেশ বলদি এবং বিনোদ আগরওয়ালও ডেপুটি স্পিকারের কাছে জমা দেওয়া একটি চিঠিতে লেখেন যে ডেপুটি স্পিকারের প্রতি তাদের আস্থা নেই, যার কারণে তিনি বিধায়কদের বরখাস্তের বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন না।
শিবসেনা ডেপুটি স্পিকারের ১৬জন অভিযুক্ত বিধায়কের সাসপেন্ড করার দাবী জানান। এখন ডেপুটি স্পিকার কী করবেন তা দেখা জরুরী।

Comments
Post a Comment