দ্রৌপদী মুর্মুর মনোনয়ন জমা দেওয়ার সময় প্রস্তাবকের ভূমিকায় প্রধানমন্ত্রী



 এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি পদের  মনোনয়ন জমা দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির সমস্ত বড় নেতারা ও বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী প্রস্তাবকের এবং রাজনাথ সিং সমর্থনকারীর ভূমিকা পালন করেছেন।  


 আগামী ১৮ জুলাই দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে।  কিন্তু জম্মু ও কাশ্মীরের বিধানসভা দেশের শীর্ষ সাংবিধানিক পদের নির্বাচনে অংশ নিতে পারবে না।  কারণ জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর এখন পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিধানসভা গঠিত হয়নি।


 ফারুক আবদুল্লাহ, হাসনাইন মাসুদি, আকবর লোন, যুগল কিশোর শর্মা এবং জিতেন্দ্র সিং সহ জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের পাঁচজন লোকসভা সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।



Comments