দ্রৌপদী মুর্মু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর রাষ্ট্রপতি পদপ্রার্থী



বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) মঙ্গলবার ২১শে জুন আসন্ন নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করেন। বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন "প্রথমবারের মতো একজন মহিলা উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দ্রৌপদী মুর্মুকে এনডিএ-এর প্রার্থী হিসাবে ঘোষণা করছি।"

তিনি যোগ করেন যে বিজেপি সংসদীয় বোর্ড রাষ্ট্রপতি মনোনীত প্রার্থীর জন্য ২০ টি নাম নিয়ে আলোচনা করেছে এবং পূর্ব ভারত থেকে একজনকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে - একজন উপজাতি এবং একজন মহিলা।

মুর্মু ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল এবং রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত হলে তিনি হবেন প্রথম আদিবাসী মহিলা যিনি শীর্ষ সাংবিধানিক পদে অধিষ্ঠিত হবেন।


Comments