আবারও ইডির সামনাসামনি সোনিয়া



মঙ্গলবার ন্যাশনাল হেরাল্ড মামলায় মামলায় জিজ্ঞাসাবাদের পর আজ আবারও কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধীকে  এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সামনে হাজির হতে বলা হয়েছে।


গতকাল প্রশ্নবানে বিদ্ধ করার প্রতিবাদে রাস্তায় নামে কংগ্রেস। দিল্লিতে বিক্ষোভে রাহুল গান্ধী ধর্না দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়।


  সূত্রের খবর, সোনিয়াকে ইডি জিজ্ঞাসা করে, ইয়াং ইন্ডিয়ান বানানোর চিন্তা কার ছিল? ইয়াং ইন্ডিয়ান বানানোর জন্য কত বার মিটিংয়ে অংশ নিয়েছিলেন?  ১০ জনপথেও কি ইয়াং ইন্ডিয়ান নিয়ে কোন মিটিং হয়েছিল?  সোনিয়া গান্ধীর আগে রাহুল গান্ধীকে প্রায় ৫০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে ইডি।




Comments