অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড় উদ্ধার, সাথে মিলল সোনা



মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটে আজ আবার অভিযান চালায় ইডি।


 সেখানে তালা বন্ধ থাকায় প্রথমে ফ্ল্যাটের বন্ধ গেট খোলার চেষ্টা করা হলেও, তা না খোলায় তালা ভেঙ্গে ফেলা হয়।


অভিযানের সময় ইডি আধিকারিকদের ফ্ল্যাটের প্রতিটি আলমারিতে ২০০০ এবং ৫০০ টাকার নোটের বান্ডিল মেলে। সাথে মেলে তিন কেজি সোনা। এত পরিমাণ টাকা পাওয়ায় , ইডিকে শেষমেষ নোট গণনার জন্য ৪ থেকে ৫ টি মেশিন আনাতে হয়। গণনায় এখনও অবধি ২০কোটি টাকা পাওয়া গেছে।  ইডি সূত্রে খবরএখনও পর্যন্ত চলছে নোট গণনার কাজ।


ইডি সূত্রে খবর, শুধু নগদই নয়, অর্পিতার দ্বিতীয় ফ্ল্যাট থেকে সোনার বিস্কুট এবং জমির কাগজপত্রও উদ্ধার হয়েছে।  যার মূল্যও বলা হচ্ছে কোটি টাকা।


 আগের অভিযান এবং এবারের অভিযানের সম্পত্তি মিলিয়ে প্রায় ৪২ কোটি টাকা নগদ পাওয়া গেছে অর্পিতার কাছ থেকে।




Comments