প্রতি বছর এইদিন অর্থাৎ ২৬শে জুলাই কার্গিল বিজয় দিবস উদযাপন করা হয়। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার প্রথম টুইটে লিখেছেন, "কার্গিল বিজয় দিবস আমাদের সশস্ত্র বাহিনীর অসাধারণ বীরত্ব, এবং সংকল্পের প্রতীক। আমি সমস্ত সাহসী সৈনিকদের প্রতি প্রণাম জানাই যারা ভারত মাতাকে রক্ষা করার জন্য তাদের জীবন দিয়েছেন। সমস্ত দেশবাসী তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের কাছে চির ঋণী থাকবে। জয় হিন্দ!''
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে কার্গিল বিজয় দিবসে শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, "কার্গিল বিজয় দিবস ভারত মার গৌরবের প্রতীক। এই উপলক্ষ্যে আমি দেশের সকল সাহসী সন্তানদের অভিবাদন জানাই যারা মাতৃভূমি রক্ষায় তাদের বীরত্বের পরিচয় দিয়েছেন। জয় হিন্দ!''
এই বিশেষ দিনে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে শ্রদ্ধা জানান।

Comments
Post a Comment