সোমবার সকালে সংসদে দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু। প্রধান বিচারপতি এনভি রামান্না তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু সহ আরও অনেক বড় নেতা। শপথ নেওয়ার আগে দ্রৌপদী মুর্মু রাজঘাটে যান সেখানে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দ্রৌপদী মুর্মু বলেন যে "রাষ্ট্রপতি পদে আসা শুধু আমার অর্জন নয়, এটি দেশের প্রতিটি দরিদ্রের অর্জন। স্বাধীন ভারতে জন্ম নেওয়া দেশের প্রথম রাষ্ট্রপতিও আমি। তিনি বলেন, সাঁওতাল বিপ্লব, পাইকা বিপ্লব থেকে কোল বিপ্লব এবং ভীল বিপ্লব পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে আদিবাসীদের অবদান আরও জোরদার হয়েছে। আমরা সামাজিক উন্নতি এবং দেশপ্রেমের জন্য 'ধরতি আবা' ভগবান বিরসা মুন্ডার আত্মত্যাগের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলাম।"
রাষ্ট্রপতি আরও বলেন, "আমি সেই আদিবাসী ঐতিহ্যে জন্মগ্রহণ করেছি যা হাজার বছর ধরে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে জীবনকে এগিয়ে নিয়ে গেছে। আমি আমার জীবনে বন ও জলাশয়ের গুরুত্ব উপলব্ধি করেছি। আমরা প্রকৃতি থেকে প্রয়োজনীয় সম্পদ গ্রহণ করি এবং সমান শ্রদ্ধার সাথে প্রকৃতির সেবা করি।"

Comments
Post a Comment