নাগপুরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতন গড়করি বলেন যে তিনি কূয়োতে ঝাঁপ দেবেন কিন্তু কংগ্রেসে যোগ দেবেন না।
ভাষণ দেওয়া কালীন তাঁর পুরোনো স্মৃতি মনে করে বলেন তিনি যখন ছাত্র নেতা ছিলেন, তখন কংগ্রেস নেতা শ্রীকান্ত জিচকার তাকে একটি ভাল ভবিষ্যতের জন্য কংগ্রেসে যোগ দিতে বলেছিলেন। সে সময় তিনি বলেছিলেন " আমি কূয়োতে ঝাঁপ দেব কিন্তু কংগ্রেসে যোগ দেব না কারণ আমি কংগ্রেসের আদর্শ পছন্দ করি না। একজন মানুষ হেরে গেলে শেষ হয় না, কিন্তু যখন পরাজয় মেনে নেয়, তখনই সে শেষ হয়।"
গডকরি সম্প্রতি তার সমালোচক এবং মিডিয়ার উদ্দেশ্যে বলেছিলেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তার বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।
তাঁর এই বিবৃতিটি এএপি নেতা টুইট করেছেন এবং বলেছেন যে গডকরি এমন বলছেন, কারণ বিজেপিতে প্রচুর গোলমাল চলছে। এরপর তার পদ ছাড়ার খবরও মিডিয়ায় ঘুরপাক খেতে থাকে। এসব প্রতিবেদনকে বিভ্রান্তিকর আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

Comments
Post a Comment