কাঠগড়ায় 'পাপ সরকারকে' দাঁড় করিয়ে প্রশ্ন বিজেপি প্রধানের



দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি প্রধান আদর্শ গুপ্তা এবং গৌরব ভাটিয়া এরা দুজন আপ-সরকারকে শিক্ষা ক্ষেত্রের নামে দুর্নীতির অভিযোগ তোলেন। তাঁরা বলেন যে এই সরকার শিশুদের ভবিষ্যত নিয়ে খেলা করছে। 


বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন- "বিজেপি যখনই কঠিন প্রশ্ন তোলে , তখন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন মনীশ সিসোদিয়া বিশ্বের সেরা শিক্ষামন্ত্রী।  এর আগেও আমরা অরবিন্দ কেজরিওয়ালের 'পাপ সরকারের' আবগারি কেলেঙ্কারির কথা আপনাদের সামনে তুলে ধরেছি।  আগে, দিল্লি সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন, যাকে কেজরিওয়াল সততার শংসাপত্র দিয়েছিলেন, তিনি এখন তিন মাস জেলে রয়েছেন, এখনও মন্ত্রীর পদ থেকে সরানো হয়নি।" 


৫০০ স্কুলের  প্রতিশ্রুতি দিলেও সেই স্কুল এখনও গড়ে  ওঠেনি। বিজেপির এও অভিযোগ করেছে যে খরচ আনুমানিক ৩২৬ কোটি টাকা বাড়ানো হয়েছে।  টেন্ডার মূল্যের চেয়ে ৫৩% বেশি।  ৬১৩৩টি শ্রেণিকক্ষের পরিবর্তে ৪০২৭টি শ্রেণিকক্ষ তৈরি করতে হবে।  এই কালো টাকা কি তাহলে কেজরিওয়ালের লকারে গেল? 


এছাড়া বিজেপি দিল্লি সরকারকে রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম তৈরি করতে অর্থ ব্যয় করার অভিযোগ করেছে, কিন্তু সিভিসি তদন্তে মাত্র ২টি পাওয়া গেছে।  পুরো প্রকল্পের মঞ্জুরিকৃত পরিমাণ ছিল প্রায় ৯৯০ কোটি টাকা, ৮৬০ কোটি টাকার দরপত্র জারি করা হয়েছিল এবং ব্যয় ছিল ১৩১৫ কোটি টাকা।  নতুন করে কোনো টেন্ডার করা হয়নি, অথচ শুধু কাছের ঠিকাদারদেরই এই কাজ দেওয়া হয়েছে।




Comments