টিম ইন্ডিয়ার জয়ের শুভ সূচনায় অভিনন্দন প্রকাশ রাজনৈতিক মহলের



রবিবার দুবাইয়ে এশিয়া কাপে দুর্দান্ত ম্যাচ হয়  ভারত ও পাকিস্তানের মধ্যে।  টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া।  প্রথমে ব্যাট করে পাকিস্তান ২০ ওভারে ১৪৭ রান করে।


আর শেষ ওভারের চতুর্থ বলে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।  টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, ম্যাচ জেতান। তিনি তিন উইকেট নেন এবং ৩৩ রানে অপরাজিত থাকেন।  ছক্কা মেরে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন তিনি। ম্যাচের সেরা হন হার্দিক।


টিম ইন্ডিয়ার জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  টুইটে লিখেছেন, "আজকের এশিয়া কাপ ম্যাচে টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করেছে।"


স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়ে বলেন এই জয় বজায় রাখার জন্য।


কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও টুইট করে এই জয়ে আনন্দ প্রকাশ করেছেন।

প্রিয়াঙ্কা গান্ধী জানান , "হুররে!  আমরা জিতেছি.  দুর্দান্ত পারফরম্যান্স এবং জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন।  ভাল খেলেছে, ম্যান ইন ব্লু!  জয় হিন্দ!'' কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সকলকে অভিনন্দন জানান।




Comments