কয়লা চোরাচালান মামলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূল কংগ্রেসের সাংসদ ও জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২রা সেপ্টেম্বর কলকাতায় অফিসে হাজির হওয়ার নোটিশ পাঠিয়েছে ইডি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে দিল্লি থেকে আসছে ইডি অফিসারদের একটি বিশেষ দল।
ইতিমধ্যেই কয়লা কেলেঙ্কারি মামলার অর্থ পাচারের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেছে। গত বছরও সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আট ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি।
মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে টিপ্পনি কেটে বলেছিলেন যে সবাইকে চোর বলে ইডি এবং সিবিআই সবাইকে নোটিশ পাঠাচ্ছে। ইডি এবং সিবিআই বিজেপির নির্দেশে কাজ করছে এবং বিজেপি তাদের রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহার করছে।

Comments
Post a Comment