আরএসএসকেও নিষিদ্ধ করার দাবি জানালেন এই কংগ্রেস সাংসদ



পিএফআই-এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল স্বরাষ্ট্র মন্ত্রক।  আগামী পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে এই বিতর্কিত সংগঠনকে। পিএফআই-এর নিষেধাজ্ঞার পর অনেকেই দিচ্ছেন তাঁদের প্রতিক্রিয়া।  তবে এই বিষয়ে কেরালার কংগ্রেস সাংসদ কোডিকুনিল সুরেশ জানিয়েছেন শুধুমাত্র পিএফআই নিষিদ্ধ করলে হবে না আরএসএসকেও নিষিদ্ধ করা উচিৎ।


কংগ্রেস সাংসদ কোডিকুনিল সুরেশ আরও বলেছেন, 'পিএফআই নিষিদ্ধ করা কোনও সমাধান নয়।  আমরা আরএসএসকেও নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।  আরএসএস সারা দেশে হিন্দু সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে।  তাই সরকারের উচিৎ পিএফআই এবং আরএসএস দুটোকেই  ব্যান করা।"



Comments