বিজেপির সহ-সভাপতির ওপর হামলার ঘটনায় টিএমসির ওপর আঙ্গুল

 


মালদা বিজেপি মহিলা মোর্চার সহ-সভাপতি মীনা দেবী পুরোহিতের ওপর প্রাণঘাতী হামলা চালায় কিছু দুষ্কৃতী। তাঁর স্বামীর দাবি এই দুষ্কৃতীরা টিএমসির ভাড়া করা গুন্ডা।


বিজেপির সহ-সভাপতির স্বামী জানান যে মীনা দেবী ঘরে ঘুমোচ্ছিলেন।  এ সময় অজ্ঞাত পরিচয়হীন কিছু দুষ্কৃতীরা তাদের ঘরে ঢুকে তাঁর স্ত্রীকে মারধর করে ও ছুরিকাঘাত করে। তাঁকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শেষে বাড়িতে ফিরিয়ে আনা হয়।


সম্প্রতি, ১৩ই সেপ্টেম্বর বিজেপি টিএমসির বিরুদ্ধে নবান্ন সমাবেশ হয়।  এই সমাবেশেও অনেক বিজেপি কর্মীদের উপর হামলা হয় আর এই হামলায় বহু কর্মী আহত হন। আহতদের মধ্যে বিজেপি কাউন্সিলর মীনা দেবীও রয়েছেন। তাঁর মাথায় সাতটি সেলাই পড়ে।


এই ঘটনায় শুভেন্দু অধিকারী বলেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কোরিয়ার মতো রাজ্যে শাসন প্রতিষ্ঠা করতে চান।  তাঁর সর্মথনে কেউ নেই, তাই তিনি এমন করেছেন।



Comments