এই তৃণমূল বিধায়ককে সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ আদালতের



প্রাথমিক শিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ওএমআর শিট নষ্ট করার ঘটনায় সুপ্রিম কোর্ট বুধবার তাঁর গ্রেপ্তারে স্থগিতাদেশ দিয়ে সিবিআই অফিসে মঙ্গলবার রাত ৮টায় সিবিআই অফিসে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।


 শুধু তাই নয়, এই তৃণমূল বিধায়ক তদন্তে সহযোগিতা না করলে প্রয়োজনে তাঁকে গ্রেফতারও করা হতে পারে বলেও জানিয়েছে আদালত। পাশাপাশি  ১ নভেম্বর এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি।  


২০১৪সালের প্রাথমিক টেট পরীক্ষার ওএমআর শীট নষ্ট অভিযোগে অ্যাড-হক কমিটির ভূমিকা তদন্ত করতে সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করবে।   আগে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করেছিল সিবিআই। মানিক ভট্টাচার্যকে কেন আর কীভাবে ওই পদে নিয়োগ দেওয়া হল, তা খতিয়ে দেখবে সিবিআই। 


মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা দাবি করেছেন যে মানিক ভট্টাচার্য এই ষড়যন্ত্রের অন্যতম অংশীদার, এটি বিভিন্ন উপায়ে স্পষ্ট। আবার মানিক ভট্টাচার্যকে   মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে ব্যঙ্গ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী।



Comments