প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষ কাজে যোগদান নরেন্দ্র মোদীর



জাপানে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আজ সন্ধ্যায় জাপানের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে এই সফরে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা সহ অন্যান্য নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।


২৭শে সেপ্টেম্বর সন্ধ্যায় জাপান থেকে ফিরে আসবেন তিনি।  বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন যে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী মোদীর ব্যক্তিগত সম্পর্ক ছিল।   মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এই অনুষ্ঠানটি টোকিওর কিতানোমারু ন্যাশনাল গার্ডেনের নিপ্পন বুডোকান এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা।




Comments