একটি চিটফান্ড মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার অশোকনগরের বাসিন্দা এক সময়ের বিজেপি নেতা স্বপন কুমার দে সহ চারজন কর্তা ।
সিবিআই এর হাতে ধৃতরা হলেন লক্ষণ শ্রীনিবাসন, উত্তম মুন্সী, শুভ কুমার ব্যানার্জি ও স্বপন কুমার দে । ধৃতদের মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয়।
দেশের বিভিন্ন জায়গা থেকে ৫৫৬ কোটি টাকা তছরূপের অভিযোগ। ২০১৪ সালে তদন্ত শুরু হয় উড়িষ্যায় । সম্প্রতি তদন্তকারীরা এ রাজ্যেও সন্ধান পায়। উত্তর ২৪ পরগনা বিরাটি এলাকাতে ছিল ওই অর্থলক্ষ্মীকারীর সংস্কার একটি অফিস।
প্রসঙ্গত,২০১৬ সালে অশোকনগর পৌরসভায় তিন কোটি টাকা দুর্নীতির গ্রেপ্তার হয়েছিল এই স্বপন কুমার দের নামে, সে সময় তিনি ৭৯ দিন জেলও খাটেন।
২০২১ এ নির্বাচনের পর বিজেপি ছাড়াও তৃণমূলের একাংশের সাথেও দেখা গিয়েছিল স্বপন কুমার দে কে।

Comments
Post a Comment