একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী সমস্ত ভারতীয়দের পক্ষ থেকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং শ্রীমতি আবের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী শিনজো আবেকে প্রিয় বন্ধু এবং ভারত-জাপান বন্ধুত্বের মহান চ্যাম্পিয়ন বলে অভিহিত করেছেন। তিনি বলেন যে শিনজো আবের কল্পনা অনুসারে ভারত-জাপান সম্পর্ককে আরও শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে।
ভোরে টোকিও পৌঁছেছেন মোদী। পরে তিনি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন। ৮ জুলাই দক্ষিণ জাপানের নারা শহরে প্রচারণার ভাষণ দেওয়ার সময় আবেকে গুলি করে হত্যা করা হয়। ২০ টিরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান সহ ১০০ টিরও বেশি দেশের প্রতিনিধিরা মঙ্গলবার আবের শেষকৃত্যে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে নয়াদিল্লিতে সংবাদমাধ্যমকে ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেন যে তার সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাপানি সমকক্ষ ফুমিও কিশিদার সঙ্গে দেখা করবেন। বিদেশ সচিব বলেন ভারত-জাপান বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করার দুই নেতার জন্য এটি একটি সুযোগ হবে।
পররাষ্ট্র সচিব কোয়াত্রা বলেন জাপান ভারতের অন্যতম বিশ্বস্ত এবং মূল্যবান স্টার্টেজিক অংশীদার। দুই পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন এবং অবকাঠামোর অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সংবাদদাতা এই প্রতিবেদন দাখিল করেছেন।
প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে তিনি বলেন ''এই বৈঠকগুলি ভারত-জাপান সম্পর্ককে আরও গভীর করার প্রতি দুই নেতার প্রতিশ্রুতিকে জোরদার করেছে, বিশেষ করে মহামারী পরবর্তী আঞ্চলিক ও বৈশ্বিক ব্যবস্থা গঠনের প্রেক্ষাপটে। কোয়াত্রা বলেন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে ভারত ও জাপানের মধ্যে গভীর মিলন রয়েছে।

Comments
Post a Comment