আরএসএস প্রধান মোহন ভাগবত কস্তুরবা গান্ধী মার্গের মসজিদে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ডঃ ইমাম উমর আহমেদ ইলিয়াসীর সাথে দেখা করেছেন।
এর আগে, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং দিল্লির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর নজীব জং সহ বেশ কয়জন মুসলিম বুদ্ধিজীবী মোহন ভাগবতের সাথে দেখা করেছিলেন।
আবার দু'দিন আগে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) জমিরউদ্দিন শাহ, প্রাক্তন সাংসদ শহীদ সিদ্দিকী এবং সমাজসেবক সাঈদ শেরওয়ানি, আরএসএস প্রধান মোহন ভাগবতের সাথে দু ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সে সময় সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার ও আন্তঃসম্প্রদায়িক সম্পর্ক উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী সময় কাশ্মীরের কিছু মুসলিম নেতার সঙ্গেও দেখা করতে পারেন এই সংঘ প্রধান। উপত্যকায় শান্তি বজায় রাখার দৃষ্টিকোণ থেকে এটি প্রয়োজনীয় বৈঠক বলে মনে করা হচ্ছে।

Comments
Post a Comment