গুজরাট সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী অমিত শাহ। বছরের শেষের দিকে গুজরাটে বিধানসভা নির্বাচন। সেই সুবাদে আজ মেলদি মাতার মন্দিরে পুজো দিয়ে সফর শুরু করলেন স্বরাষ্ট্র মন্ত্রী।
আজ ছয়টি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ আরবান ডেভেলপমেন্ট অথরিটি দ্বারা নির্মিত ওভারব্রিজের উদ্বোধন, বিরোচননগরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং আহমেদাবাদ নগর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নির্মিত মিলন কেন্দ্র-সমাজ ওয়াড়ির উদ্বোধন, বিভিন্ন কর্মসূচির সূচনা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন ইত্যাদি। পাশাপাশি গ্রামের কৃষক সম্মেলনে ভাষণ দেবেন অমিত শাহ।

Comments
Post a Comment