দিল্লীর উপমুখ্যমন্ত্রীকে সিবিআইয়ের ফের তলব



 দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে আবগারি কেলেঙ্কারির মামলায় আবারও সিবিআইয়ের তলব ।  তাঁকে সোমবার সকাল ১১টায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে সিবিআই সদর দফতরে। সমন পাওয়ার পর মনীশ সিসোদিয়া নিজেই টুইট করে জানান সে কথা। তিনি এও জানিয়েছেন যে সিবিআইয়ের কাজে তিনি সহযোগিতা করবেন।


 যদিও তিনি এর সাথে এও জানান এর আগে সিবিআই অভিযান চালানো হলে, তাঁর লকার ও গ্রাম থেকে কিছু পাওয়া যায়নি।


তবে এবার দিল্লীর মদ নীতির মামলায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি উপমুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগী সমীর মহেন্দ্রুকে গ্রেপ্তার করেছে। 



Comments