২রা অক্টোবর রবিবার গান্ধী জয়ন্তী। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানাতে রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, এবং সোনিয়া গান্ধীসহ আরও অনেকে।
১৫৩তম গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী টুইট করে লিখেছেন, “গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা। এই গান্ধী জয়ন্তী আরও বেশি বিশেষ কারণ দেশ স্বাধীনতার অমৃত উৎসব উদযাপন করছে। সর্বদা বাপুর আদর্শে বেঁচে থাকুক।আমি আপনাদের সকলকে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানাতে খাদি এবং হস্তশিল্পের পণ্য কেনারও আহ্বান জানাচ্ছি।" সাথেই তিনি লাল বাহাদুর শাস্ত্রীকেও তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করছেন।
এর পাশাপাশি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লিখেছেন, "বাপু আমাদের সত্য ও অহিংসার পথে চলতে শিখিয়েছেন। প্রেম, মমতা, সম্প্রীতি ও মানবতার অর্থ ব্যাখ্যা করেছেন। আজ গান্ধী জয়ন্তীতে আমরা প্রতিজ্ঞা করি, তিনি যেমন অন্যায়ের বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, আমরাও এখন আমাদের ভারতকে ঐক্যবদ্ধ করব।"

Comments
Post a Comment