ছট পূজোর আগে কুলটিতে বলিউড সুপারস্টার এবং আসানসোল থেকে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার নিখোঁজ হওয়ার পোস্টার লাগানো হয়েছে।
এই পোস্টারে লেখা আছে মাননীয় সাংসদ শত্রুঘ্ন সিনহা 'বিহারী বাবু' নামে পরিচিত, বিহারীদের সবচেয়ে বড় উৎসব ছট পূজো উপলক্ষে নিজ এলাকায় নিখোঁজ হয়েছেন। পোস্টার সম্পর্কে দাবি করা হচ্ছে এটি আসানসোলের বিহারের বাসিন্দারা লাগিয়েছেন। তৃণমূলের দাবি, এর পেছনে রয়েছে বিজেপি। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
পোস্টার প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলর সেলিম আনসারি বলেন, "এটা পাগলদের কাজ। তিনি প্রতি মাসে আসানসোলে আসেন।"
বিজেপি নেতা অমিত গড়াই বলেন, “তিনি বিহারী বাবু নামে পরিচিত, কিন্তু ছট পুজোর সময় তিনি এলাকায় থাকেন না। নির্বাচনের আগে তিনি আসানসোলে স্থায়ীভাবে থাকেন, তাই স্বাভাবিকভাবেই হিন্দিভাষী ভোটাররা নিখোঁজ সাংসদের পোস্টার লাগিয়েছেন।"
পোস্টার ইস্যুতে শত্রুঘ্ন সিনহাকে আক্রমণ করেছেন বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, “ শত্রুঘ্ন সিনহা বরাবরই এমন ছিল। তাঁকে এলাকায় দেখা যায় না। তাই তিনি বিজেপির সঙ্গে কাজ করতে পারেননি।"

Comments
Post a Comment