ছট পূজো উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানালেন এই টিএমসি সাংসদ

 


রবিবার সকালে 'নিখোঁজ' হওয়া TMC সাংসদ এবং বলিউড তারকা শত্রুঘ্ন সিনহা টুইট করে ছট পূজোর শুভেচ্ছা জানিয়েছেন এবং ছট গানের ভিডিও পোস্ট করেছেন।


তবে শনিবার অন্ডাল বিমানবন্দরে দেখা যায় 'বিহারী বাবু' শত্রুঘ্ন সিনহাকে।  শত্রুঘ্ন সিনহা সংসদীয় এলাকায় ফিরে এসেছেন। ছট পূজো উপলক্ষে তিনি বলেন, "রাজনীতিকে একপাশে রেখে, সবাইকে খুব শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং সুখী ছট পূজোর শুভেচ্ছা।  আসুন আমরা সবাই ছট মার কাছে প্রার্থনা করি এবং পরিবার, সমাজ, পরিবেশ এবং প্রকৃতির কল্যাণে সূর্য দেবতার পূজো করি"।


এর পাশাপাশি পোস্টার ইস্যু নিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন " আমার সমর্থকরা জবাব দিয়েছেন।  আমি ছোটো ঘটনায় প্রতিক্রিয়া জানাই না।  আমি এখানে ছুটি কাটাতে এসেছি।  আমি এখানে   প্রতি মাসে আসি।  গত মাসে আমি এখানে ১৫-১৬ দিনের জন্য ছিলাম।  এয়ারপোর্ট বা থানা থেকে রেকর্ড নাও, কতবার এসেছি।" 



Comments