গুজরাট বিধানসভা নির্বাচন প্রচারের জন্য একটু অন্য ভাবে প্রচার চালাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সাংবাদিক সম্মেলনে বলেছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী কার হওয়া উচিৎ? এজন্য আম জনতার কাছে পরামর্শ চেয়ে নম্বরও দিয়েছেন তিনি।
তথ্য অনুযায়ী, গুজরাট নির্বাচনে মুখ্যমন্ত্রীকে এগিয়ে রেখে ভোট সংগ্রহের চেষ্টা করছে আপ ।
গুজরাটে মুখ্যমন্ত্রী পদে রেখেছেন ইসুদান গাধভি এবং গোপাল ইতালিয়া, ইন্দ্রনীল রাজগুরুর নাম। ইসুদান গাধভি ছিলেন গুজরাটের একজন শীর্ষস্থানীয় টিভি চ্যানেলের উপস্থাপক।
আর গোপাল ইতালিয়া গুজরাট এএপি-র রাজ্য সভাপতিও। তৃতীয় নাম ইন্দ্রনীল রাজগুরুর। তিনি আগে কংগ্রেসে ছিলেন।
অরবিন্দ কেজরিওয়ালও গুজরাটে তার দলের জয়ের দাবি করছেন। তিনি দাবি করে বলেছেন যে আপ রাজ্যে ৯০-৯৩টি আসন পাবে। আপ এই নির্বাচনের জন্য ৮৬ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।

Comments
Post a Comment