হিমাচল প্রদেশে হচ্ছে বিধানসভা নির্বাচন। শনিবার এই ভোট পর্ব সকাল ৮টা থেকে শুরু হয়েছে, চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
হিমাচল প্রদেশের ৬৮ টি বিধানসভা আসনের জন্য ২৪ জন মহিলা প্রার্থী সহ মোট ৪১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গণনা হবে গুজরাটে ৮ ডিসেম্বর।
জানা গেছে এই নির্বাচনে ১০৫ বছর বয়সী মহিলা নারো দেবী রাজ্যের চাম্বা জেলার চুরাহ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাধান ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন এবং অন্য ১১২ বছর বয়সী মহিলা ১২২ নম্বর বুথে ভোট দিয়েছেন।
যদিও নির্বাচন কমিশন ৮০ বছরের বেশি বয়সী ভোটারদের বাড়িতে ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুবিধে দিলেও তাঁরা সেই সুবিধে নিতে চাননি। ভোটকেন্দ্রে মেশিনের মাধ্যমে ভোট দিতে আসেন।
.jpg)
Comments
Post a Comment