ইন্দোনেশিয়ার বালিতে হওয়া জি-২০ শীর্ষ সম্মেলনে বুধবার আটটি দেশের নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দেশ হল ইন্দোনেশিয়া, স্পেন, ফ্রান্স, সিঙ্গাপুর, জার্মানি, ইতালি, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য।
তবে তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকাল ১১টা থেকে জি২০শীর্ষ সম্মেলনের ডিজিটাল রূপান্তর অধিবেশনে অংশ নেবেন। বিকাল ৪.১৫ মিনিটে বালি থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বালি শীর্ষ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আমাদের দেশকে জি২০-এর সভাপতিত্ব হস্তান্তর করবেন। এর পরের বছর ২০২৩ সালের জি২০ শীর্ষ সম্মেলনের আয়োজক হবে আমাদের দেশ।

Comments
Post a Comment