'ভারত জোড়' যাত্রা এখনও চলছে। এখন এই যাত্রা রয়েছে মহারাষ্ট্রে। তবে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে রাহুল গান্ধীর একটি এই ভিডিও। যাতে তাঁকে ক্রমাগত আক্রমনের শিকারও হতে হয়।
ভিডিওতে স্পষ্ট দেখা যায় যে রাহুল গান্ধী মঞ্চে অপারেটরের মাইক নিয়ে বলেন এখন জাতীয় সঙ্গীত বাজানো হবে। রাহুল গান্ধী সহ মঞ্চে উপস্থিত সমস্ত নেতা দাঁড়িয়ে আছেন। কিন্তু ঠিক সেসময় জাতীয় সঙ্গীতের পরিবর্তে অন্য গান বাজানো হয়। রাহুল গান্ধী অবিলম্বে তা বাধা দেন এবং জাতীয় সঙ্গীত বাজাতে বলেন। পুরো ঘটনা ক্যামেরায় রেকর্ড করেন কেউ। এই ঘটনাটি ঘটে বুধবার ওয়াসিম জেলায় এক সভায় এই কর্মসূচিতে রাহুল গান্ধীর অংশ গ্রহণ করার সময়।
একটি ভিডিও শেয়ার করতে গিয়ে মহারাষ্ট্রের বিজেপি নেতা নীতেশ রানে লিখেছেন 'পাপ্পুর কমেডি সার্কাস'। তবে এই ঘটনায় কংগ্রেসের তরফে এখনও কোনও বিবৃতি আসেনি।
Comments
Post a Comment