কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালত। সম্প্রতি ১৫ই নভেম্বর অর্থাৎ মঙ্গলবারের মধ্যে আদালত হাজির হতে বলা হলে তিনি ও তাঁর আইনজীবী হাজির হননি।
জন বার্লার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়, তৎকালীন বিজেপি প্রার্থী জন বার্লার এবং তার দলের কর্মী সমর্থকরা নির্বাচনী নিয়ম থাকা সত্ত্বেও বিডিও অফিস চত্বরে একটি পথসভা করেছিলেন। নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। মামলায় জন বার্লা সহ মোট চারজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বাকি তিনজন ইতিমধ্যে জামিন পেয়ে গেছেন।

Comments
Post a Comment