রাহুল গান্ধীকে হুমকির চিঠি তদন্তে পুলিশ



 কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হুমকিতে বোম হামলা ঘটনায় তদন্ত করছে সাথে এক সন্দেহ ভাজন ব্যক্তি জ্ঞান সিংকে  জিজ্ঞাসাবাদ করছে এমপি পুলিশ। পুলিশ আধিকারিকদের মতে, ওই ব্যক্তি এখন পর্যন্ত জানিয়েছে যে তাঁকে ফাঁসানো হচ্ছে।


উল্লেখ্য ইন্দোরের জুনি থানা এলাকার একটি মিষ্টির দোকানে অচেনা কিছু লোক চিঠি রেখে যায়।  চিঠিতে রাহুল গান্ধীকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ওই চিঠির ওপর দোকানদারের নজর পড়ে।  আর চিঠিটি পুলিশের হাতে তুলে দেন সেই দোকানদার।


 উল্লেখ্য, কংগ্রেসের 'ভারত জোড় যাত্রা' এখন মধ্যপ্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে।  সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হুমকিমূলক চিঠিতে বলা হয়েছে, ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী ইন্দোরের খালসা কলেজে থামলে তাঁর ওপর বোমা হামলা করা হবে।




Comments