ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে কলকাতায় আগমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর



১৭ই ডিসেম্বর কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে তাঁর আসা।


সূত্র জানায় যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ১৭ই ডিসেম্বরের বৈঠককে অস্থায়ী তারিখ হিসাবে বেছে নিয়েছে, যদিও এই তারিখের চূড়ান্ত নিশ্চিতকরণ এখনও করা হয়নি।


রাজ্য সরকারের এক আধিকারিক জানিয়েছেন, বৈঠকটি হলে নবান্নে রাজ্য সচিবালয় সংলগ্ন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংও বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷  ইস্টার্ন জোনাল কাউন্সিল মিটিং ছাড়াও অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আলাদা ওয়ান-টু-ওয়ান বৈঠক হবে কিনা তাও আগেই বলা যাচ্ছে না। যদিও এই বৈঠক বিভিন্ন দিক দিয়ে গুরুত্বপূর্ণ তা বলাই যায়। 



Comments