৩৪ বছরের পুরনো রোড রেজ মামলায় সাজাপ্রাপ্ত পাঞ্জাবের পাতিয়ালা জেলে বন্দী প্রাক্তন পাঞ্জাব কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধু শীঘ্রই মুক্তি পেতে পারেন জেল থেকে।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জেল প্রশাসন বন্দীদের মুক্তির সুপারিশ করে পাঞ্জাব সরকারের কাছে যে নাম পাঠিয়েছে তাতে নভজ্যোত সিং সিধুর নামও রয়েছে।
জেলে থাকা নভজ্যোত সিং সিধু এখনও পর্যন্ত সাড়ে ছয় মাসের সাজা ভোগ করেছেন। তাঁর আচরণ এবং জেলে কেরানির কাজ করা , এমনকি জেলের নিয়ম থাকা সত্ত্বেও ছুটি না নেওয়া, এই সবই নভজ্যোত সিং সিধুর পক্ষে যাচ্ছে বলে মনে হচ্ছে।

Comments
Post a Comment