দলের শুদ্ধিকরণ নিয়ে কী বললেন মদন-সৌগত?


পঞ্চায়েত ভোটের আগে দলের শুদ্ধিকরণের ডাক দিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায় ও কামারহাটির বিধায়ক মদন মিত্র। 


কামারহাটিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে মদন মিত্র বলেন, 'আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, মেরে কেটে পঞ্চায়েত দখল করা যাবে না। দলে কর্মীদের গুরুত্ব দিতে হবে।'


অপরদিকে সাংসদ সৌগত রায় বলেন, 'দলের মধ্যে ঝাড়াই-বাছাই করার সময় এসেছে। আর্থিক সুবিধার জন্য যারা দলে এসেছেন, তাদের দল থেকে সরে যাওয়ার সময় এসেছে।' 


তিনি বলেন, 'দলের ৯৫ শতাংশ কর্মী দলের জন্য কাজ করছেন, কিছু লোক সে সমস্ত কর্মীদের নীতিগত সুবিধার জন্য দলের ভাব মূর্তিকে মলিন করে দেয়, এরকমটা আমরা চাই না।' 


এদিকে তৃণমূল সাংসদ ও বিধায়কের পঞ্চায়েত ভোটের আগে দলের শুদ্ধিকরণকে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব।



Comments