দিল্লির তিহার জেলে বন্দি আম আদমি পার্টির সিনিয়র নেতা ও মন্ত্রী সত্যেন্দ্র জৈনের আরেকটি নতুন ভিডিও সামনে এসেছে। এই ভিডিওটিতে সত্যেন্দ্র জৈনকে জেল সুপারের সাথে দেখা যাচ্ছে। ভিডিওটি প্রকাশের পর আবারও আম আদমি পার্টিকে তীব্রভাবে নিশানা করেছে বিজেপি।
সত্যেন্দ্র জৈনের এই নতুন ভিডিওটি শেয়ার করে দিল্লি প্রদেশ বিজেপির সভাপতি আদেশ গুপ্তা টুইট করেছেন, "জেলে মন্ত্রীর রাজকীয় ব্যবস্থাউ যাতে কোনও ঘাটতি না হয় সে জন্য আপ সরকার সম্পূর্ণ ব্যবস্থা করছে। এখন রাত ৮টায় জেল সুপার হাজিরা দিতে এসেছেন।" এর পরের টুইটে বিজেপি সত্যেন্দ্র জৈনকে বরখাস্ত করার দাবি জানায়।

Comments
Post a Comment