রাজ্যে দুই বিরোধী দল বিজেপি ও তৃণমূল একে ওপরের এলাকায় এবার সমাবেশ করতে চলেছে।এই সমাবেশ হবে শুক্রবার। হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে ডায়মন্ড হারবারে সমাবেশ করার অনুমতি পেয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারীর এলাকা কাঁথিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশ হতে চলেছে।
এর আগে পুলিশের কাছ থেকে সমাবেশের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। এখন হাইকোর্টের অনুমতি নিয়েই সমাবেশের আয়োজন করা হচ্ছে।
শুভেন্দু অধিকারী টিএমসিকে সতর্ক করে বলেন যদি তাঁর পূর্ব পরিকল্পিত সমাবেশকে প্রভাবিত করার চেষ্টা করা হয়, তবে দলের কর্মীরা রাস্তায় নামবে। এদিনের সমাবেশ নিয়ে একাধিক টুইট করেছেন এই বিজেপি নেতা।
তিনি টুইটে লিখেছেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে লেখেন 'সম্ভব হলে আমাদের আটকে দেখাও।' তিনি আরও বলেন 'আপনাদের সময় শেষ। রাজ্যবাসী গণতান্ত্রিকভাবে আপনার অগণতান্ত্রিক দলকে ডাস্টবিনে ফেলে দেবে।'
তবে পুলিশ সুপারের কাছে সমাবেশের নিরাপত্তার দাবিও জানিয়েছে বিজেপি। বিজেপি পুলিশের কাছে অভিযোগ করেছে যে তৃণমূলের গুন্ডা ডায়মন্ড হারবারে তাদের কর্মীদের হুমকি দিচ্ছে।

Comments
Post a Comment