বৈঠকের ডাক দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং



ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের কারণে  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, সিডিএস লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধান সহ সমস্ত অফিসারদের নিয়ে মঙ্গলবার একটি বৈঠক ডেকেছেন।


অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের ইয়াংতসে এলাকায় ভারতীয় সেনা ও চীনা সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে দুপক্ষের জওয়ান আহত হয়েছেন।


বলা হচ্ছে, সুপরিকল্পিত ষড়যন্ত্র করে ৩০০জন সৈন্য নিয়ে ইয়াংতসে এলাকায় ভারতীয় পোস্ট সরাতে চেয়েছিল চীনা সেনা।  এই ঘটনায় বলা হচ্ছে,ভারতীয় সেনাদের চীনা সেনারা পাথর ছুঁড়ে মারে । 



Comments