উপ-প্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর



১৫ই ডিসেম্বর দেশের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকী। সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেক রাজনীতিবিদ শ্রদ্ধা নিবেদন করেছেন।


সর্দার প্যাটেল ১৮৭৫ সালের ৩১শে অক্টোবর গুজরাটের খেদা জেলায় জন্মগ্রহণ করেন।  ১৯৫০ সালের ১৫ই ডিসেম্বর মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।  স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দেশের প্রায় ৫৬২টি ছোট-বড় রাজ্যকে দেশে একীভূত করেছিলেন।  এর মাধ্যমে তিনি দেশের ঐক্য গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 


প্রধানমন্ত্রী টুইট করেছেন, "আমি সর্দার প্যাটেলকে তাঁর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাই এবং ভারতে বিশেষ করে আমাদের জাতিকে একত্রিত করতে এবং সর্বাত্মক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে তাঁর চিরন্তন অবদানকে স্মরণ করি।"




Comments