এবার বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী



দু দিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতে  কলকাতায় আসবেন তিনি।  শনিবার নবান্নের রাজ্য সচিবালয়ের অডিটোরিয়ামে পূর্ব নিরাপত্তা পরিষদের বৈঠক, সেই সূত্রে এই সফর। 


শনিবার বিকেলে এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি পূর্বাঞ্চলীয় জোনাল কাউন্সিল  বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। 


এই পরিষদের বৈঠকে কেন্দ্র ও রাজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা।  এর পাশাপাশি আইপিএস ও আইএএস-এর পদোন্নতি নিয়ে একটি বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার, যাতে পদোন্নতির অধিকার থাকবে কেন্দ্রের কাছে।  তবে তা নিয়ে রাজ্য সরকারও এর বিরোধিতা করছে।





  



Comments