কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা হরিয়ানায় এসেছেন, এ সময় হরিয়ানার নানহুতে এক সভায় ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে রাহুল গান্ধী বলেন যে যখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল তখন একটি গ্যাস সিলিন্ডার পাওয়া যেত ৪০০ টাকায় এবং আজ তা ১২০০ টাকায় পাওয়া যাচ্ছে। আগে যখনই কোথাও যেতেন প্রধানমন্ত্রী, মুদ্রাস্ফীতির কথা বলতেন। অথচ আজ তিনি এ বিষয়ে কথা বলতে ইতস্তত করছেন।
কংগ্রেস সাংসদ আরও বলেন, সকালে যেমন দেখবেন আমায় সন্ধ্যায়ও তাই দেখবেন। আপনি আমাদের মুখে ক্লান্তি দেখতে পাবেন না কারণ আমরা পরিশ্রম দিয়ে নয় ভালবাসায় এগিয়ে যাই। তিনি বলেছিলেন যে কোনও শক্তি এই যাত্রাকে থামাতে পারবে না কারণ এই যাত্রা কংগ্রেসের নয়, দেশের বেকার যুবক, শ্রমিক, ছোট দোকানদার এবং কৃষকদের। আমরা এই দূরত্ব দূর করার চেষ্টা করেছি। ঘৃণার বাজারে প্রেমের দোকান খুলছি।
হরিয়ানায় তিন দিন যাত্রার পর, ভারত জোড়ো যাত্রা ২৪ তারিখে দিল্লি আসবে , যেখানে ৯ দিনের বিরতি নেওয়া হবে।

Comments
Post a Comment