বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।পোপ ফ্রান্সিসও অভিনন্দন জানিয়েছেন সকলকে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, মেরি ক্রিসমাস! এই বিশেষ দিনটি আমাদের সমাজে সম্প্রীতি এবং আনন্দের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। আমরা প্রভু যীশু খ্রীষ্টের মহৎ চিন্তাধারা এবং সমাজের সেবা করার উপর তাঁর জোরের কথা স্মরণ করি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন টুইট করেছেন, জিল (স্ত্রী) এবং আমি আশা করি সবাই ছুটির মরসুমে পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাতে পারবেন। একটি শান্তিপূর্ণ ক্রিসমাস ইভ কামনা করি। বাইডেন একটি ছবিও শেয়ার করেছেন যাতে তাকে ক্রিসমাস ট্রি সাজাতে দেখা যায়।

Comments
Post a Comment