প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে অভিযোগ তোলায় গ্রেফতার তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখলে। টিএমসি নেতা এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন এই বিষয়ে বলেন সোমবার জয়পুরে বিমানবন্দরে তুলে নিয়ে যায় গুজরাট পুলিশ।
সাংসদ ডেরেক ও'ব্রায়েন জানান, মঙ্গলবার দুপুর ২টায় সাকেত গোখলে তার মাকে ফোন করে জানান যে পুলিশ তাকে আহমেদাবাদে নিয়ে যাচ্ছে। তারপর ফোন ও সমস্ত জিনিসপত্র বাজেয়াপ্ত করে।
এই পুরো বিতর্কের মূল হল টিএমসি মুখপাত্র সাকেত গোখলে আরটিআই-এর মাধ্যমে দাবি করেছিলেন যে মোরবি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অভ্যর্থনা, অনুষ্ঠান পরিচালনা এবং ফটোগ্রাফির জন্য ৫.৫ কোটি টাকা খরচ হয়েছিল।
এই নিয়ে টিএমসির মুখপাত্র অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় সরকার এই দুর্ঘটনায় প্রাণ হারানো ১৩৫ জনের পরিবারকে মাত্র চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছে, যা মোট হিসেব দাঁড়ায় পাঁচ কোটি টাকা।
সাকেত গোখলে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইভেন্ট ম্যানেজমেন্টের খরচ ১৩৫ জনের পরিবারকে দেওয়া ক্ষতিপূরণের চেয়েও বেশি।

Comments
Post a Comment