শিখদের দশম গুরু গোবিন্দ সিং-এর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন প্রধানমন্ত্রীর

 


প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথিতে শিখদের দশম গুরু গুরু গোবিন্দ সিং-এর জন্মবার্ষিকী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়। এবারও অমৃতসরের স্বর্ণ মন্দিরে জন্মবার্ষিকী পালিত হল। 


বৃহস্পতিবার শিখ ধর্মের ১০ তম গুরু গুরু গোবিন্দ সিংকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে গুরুর প্রশংসা করে প্রধানমন্ত্রী তার পুরনো বক্তৃতার একটি ভিডিওও পোস্ট করেছেন।



Comments