গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে নবান্নে বৈঠক



দক্ষিণ ২৪ পরগণার সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা হতে চলেছে আগামী বছর ১০-১৫ জানুয়ারী,  সাগরদ্বীপে অনুষ্ঠিত হওয়া এই মেলায় লক্ষ লক্ষ এই লোক গঙ্গা জলে স্নান করতে আসেন।  আর তাই ২১শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করবেন।


বৈঠকে মুখ্যমন্ত্রী তীর্থযাত্রীদের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয় খতিয়ে দেখবেন।  মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব, ১৮টি বিভাগের অন্যান্য সচিব, কলকাতা পৌরসভার কমিশনার এবং দক্ষিণ ২৪-পরগনার জেলা ম্যাজিস্ট্রেটরা।


মুখ্যমন্ত্রী নিজে প্রতি বছর মেলার আগে গঙ্গাসাগরে গিয়ে মাঠের প্রস্তুতি খতিয়ে দেখেন।  সূত্রের খবর, এবারও ডিসেম্বরের শেষে গঙ্গাসাগরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।  তবে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।





  



Comments