ছেলের সাথে এবার যোগ দেবেন মা সোনিয়া গান্ধী



বৃহস্পতিবার রাজস্থানে চলছে ভারত জোড়ো যাত্রার চতুর্থ দিন। বুন্দিতে এই যাত্রা প্রবেশ করলে সোনিয়া গান্ধী এই যাত্রায় যোগ দেবেন।


৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন, এইদিন বিশ্রাম নেওয়া হবে। দলীয় সূত্রে জানা গেছে, ১০ ডিসেম্বর থেকে আবার যাত্রা শুরু হবে।  রাহুল গান্ধী একটি বিশেষ ফ্লাইটে কোটা থেকে নয়াদিল্লি যেতে পারেন বলে জল্পনা চলছে।  এই কথা মাথায় রেখে রাহুল গান্ধীর কর্মসূচিতে কিছু ছোটখাটো পরিবর্তন আনা হয়েছে এবং সেই অনুযায়ী সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।




  



Comments