গুজরাটে বিজেপির মন্ত্রিসভায় রদবদল



গুজরাটে ক্ষমতা দখল করেছে বিজেপি। প্রাপ্ত তথ্য অনুসারে, গুজরাটের নতুন রাজ্য সরকারের মন্ত্রিসভায় অনেক নতুন মন্ত্রী আসবে, সাথে আবার কিছু পুরনো মন্ত্রীও বদলানো হবে।


গুজরাটের নতুন মন্ত্রিসভা চূড়ান্ত করতে শীঘ্রই গুজরাটে বিজেপি বিধানসভা দলের বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিসভায় যোগ দেওয়া মন্ত্রীদের  নাম প্রকাশ করা হবে।


  এই মন্ত্রিসভায় তরুণ মুখ ও  মহিলাদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে।তথ্য অনুসারে, ইউপি সিএম যোগী আদিত্যনাথ সহ সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা গুজরাট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।




Comments